WhatsApp user
Ms IT Xpress app user
“আসসালামু আলাইকুম ভাই... আপনার অ্যাপ গুলো দেখলাম। ভাল লাগলো। এত সুন্দর অ্যাপ গুলো এডস ছাড়া কিভাবে দিচ্ছেন? সবাই যেখানে এডস বসিয়ে টাকা ইনকাম করায় ব্যস্ত, সেখানে আপনি ব্যতিক্রম হলেন কেন?”
Reply from Ms IT Xpress
🌿 আলহামদুলিল্লাহ 🤍 কারও মুখে যখন আমাদের কাজ নিয়ে এমন সুন্দর কথা শুনি, তখন সত্যিই মনে হয়, আলহামদুলিল্লাহ, আমাদের পরিশ্রম সার্থক। আমাদের উদ্দেশ্য শুধু দুনিয়াবি লাভ নয়। চেষ্টা করি এমন কিছু তৈরি করতে, যা মানুষের উপকারে আসে এবং আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। দুনিয়ার সবাই যখন উপার্জনের পেছনে ছুটছে, তখন আমাদের সামর্থ্য অনুযায়ী উপকারী ও কল্যাণমূলক কিছু করার চেষ্টা করাটাই আমাদের জন্য বড় পাওয়া। আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন, কাজের মধ্যে বরকত দিন এবং মানুষের উপকারে আসার তাওফিক দিন। আমিন। 🤲 জাযাকাল্লাহু খাইরান সেই ভাইকে, এত সুন্দরভাবে আমাদের কাজগুলো দেখে উৎসাহ দেওয়ার জন্য। ❤️